🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
রাজনীতি

খালেদা জিয়ার বিদেশযাত্রা: ফের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া আবারও অনিশ্চয়তায় পড়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সব প্রস্তুতি থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া বিদেশযাত্রা চূড়ান্ত করা সম্ভব নয়

গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কখনো তার শারীরিক অবস্থা, আবার কখনো এয়ার অ্যাম্বুলেন্স বিলম্ব—এমন নানা কারণ সামনে আসছে বিষয়টি নিয়ে।

শুক্রবার বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশযাত্রা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমানে তিনি যে শারীরিক অবস্থায় আছেন, তাতে ১০ থেকে ১২ ঘণ্টা দীর্ঘ বিমান ভ্রমণ তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেটিই চিকিৎসকদের প্রধান উদ্বেগ।

এর আগে বৃহস্পতিবার মেডিকেল বোর্ড তার বিদেশযাত্রার বিষয়ে প্রাথমিকভাবে ‘গ্রিন সিগনাল’ দেয়। এমনকি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল।

তবে শনিবার নতুন করে চিকিৎসকরা জানাচ্ছেন, উচ্চতায় দীর্ঘ সময় বিমানে ভ্রমণের কারণে যে শারীরিক চাপ সৃষ্টি হয়, সেটি মোকাবিলায় খালেদা জিয়ার শরীর এখনো পুরোপুরি প্রস্তুত কি না—তা পুনর্বিবেচনা করছেন তারা।

ডা. জাহিদ হোসেন বলেন,
“তার শারীরিক অবস্থাই বলে দেবে কখন বা কবে তাকে বিদেশে নেওয়া হবে। মেডিকেল বোর্ড এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।”

এদিকে এয়ার অ্যাম্বুলেন্স বিলম্ব নিয়ে তিনি জানান, কাতার থেকে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স না আসায় কিছুটা দেরি হয়েছে। তবে তার ভাষায়, এয়ার অ্যাম্বুলেন্সই মূল বিষয় নয়; বরং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত নির্দেশনা হবে।

#খালেদা#জিয়ার#বিদেশযাত্রা:#মেডিকেল#বোর্ডের

প্রতিবেদক

News Desk

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...