🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
রাজনীতি

বিএনপির প্রার্থী ঘোষণা ২৭২ আসনে: শরিক দলগুলোর জন্য কতটা সুযোগ রইল?

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী তালিকা আরও বিস্তৃত করেছে। প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করার পর ফাঁকা থাকা আরও ৩৬টি আসনে নতুন করে প্রার্থী দেওয়া হয়। ফলে ৩০০ আসনের মধ্যে মোট ২৭২টি আসনে দলটির প্রার্থীর নাম ঘোষণা করা হলো। মাদারীপুর-১ আসনে প্রার্থী পরিবর্তন আগে ঘোষিত তালিকায় মাদারীপুর–১ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছিল বিএনপি। নতুন ঘোষণায় সেই আসনে নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। শরীক দলগুলোর ভাগ্যে কী আছে? প্রথম দফায় যেসব আসন ফাঁকা রাখা হয়েছিল, সেগুলোর অনেকগুলিতে এবার বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে। ফলে ভবিষ্যতে কোনো জোট, সমঝোতা বা আসন সমন্বয় হলে শরিক দলগুলোর সামনে সুযোগ কতটা থাকবে—রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা বাড়ছে। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে সম্ভাব্য নির্বাচনী সমঝোতার গুঞ্জন, সদ্য বিএনপিতে যোগ দেওয়া রেজা কিবরিয়ার মনোনয়ন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকা–১০ আসনে দলটির নিজস্ব প্রার্থী ঘোষণা—এসব বিষয়ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ঘোষিত আসনে পরিবর্তনের সম্ভাবনা কম সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা হয়েছে, সেগুলোর তালিকা পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।” এর ফলে দলীয় প্রার্থীতা নিয়ে বিভ্রান্তি কমলেও শরিক দলগুলোর সঙ্গে ভবিষ্যৎ সমন্বয় কীভাবে হবে, তা এখনো স্পষ্ট নয়।
#বিএনপি#নির্বাচন#জাতীয় সংসদ নির্বাচন#প্রার্থী ঘোষণা#শরিক দল#আসন বণ্টন#বাংলাদেশ#রাজনীতি

প্রতিবেদক

News Desk

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...