জামায়াত জোটে এনসিপি: নাহিদ-সারজিস কে কোন আসনে? দেখুন তালিকা

গণঅভ্যুত্থান পরবর্তী জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
এর ফলে জামায়াত নেতৃত্বাধীন মোর্চাটি এখন ১০ দলীয় জোটে রূপ নিল। জোটভুক্ত হওয়ার পরপরই এনসিপির সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দলীয় সূত্রমতে, ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে লড়বেন জুলাই অভ্যুত্থানের আলোচিত মুখরা।
সম্ভাব্য প্রার্থীদের তালিকা
১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে এনসিপির একাধিক নেতার নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। সূত্রমতে প্রাপ্ত সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিচে তুলে ধরা হলো:
ঢাকা ও আশপাশ
ঢাকা-৮ নাসিরুদ্দিন পাটোয়ারী
ঢাকা-৯ জাভেদ রাসিন
ঢাকা-১১ নাহিদ ইসলাম
ঢাকা-১৯ দিলশানা পারুল
ঢাকা-২০ ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন
ঢাকার বাইরে আলোচিত প্রার্থীরা:
পঞ্চগড়-১ সারজিস আলম
কুমিল্লা হাসনাত আব্দুল্লাহ
রংপুর-৪ আখতার হোসেন
কুড়িগ্রাম-২ আতিক মুজাহিদ
সিরাজগঞ্জ-৬ সাইফ মুস্তাফিজ
দিনাজপুর-৬ আব্দুল আহাদ
নোয়াখালী হান্নান মাসুদ ও সুলতান জাকারিয়া
অন্যান্য জেলায় যারা বিবেচনায়:
এছাড়াও দেশের বিভিন্ন জেলায় এনসিপির উদীয়মান নেতাদের নাম তালিকায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
ব্রাহ্মণবাড়িয়া: আশরাফউদ্দিন মাহদি
নারায়ণগঞ্জ: আব্দুল্লাহ আল আমিন
বান্দরবান: সুজাউদ্দৌলা
নেত্রকোনা-১১: ডা. জাহেদুল
বরিশাল: আরিফ আদিব
ঝালকাঠি: ডা. মাহমুদা মিতু
লক্ষ্মীপুর: মাহবুব আলম
নরসিংদী: সরোয়ার তুষার
মৌলভীবাজার: প্রীতম দাশ
চট্টগ্রাম: জোবায়রুল আরিফ
নাটোর: জার্জিস কাদের
চুয়াডাঙ্গা: মোল্লা ফারুক এহসান
চূড়ান্ত ঘোষণা আজ
দলীয় সূত্রগুলো জানিয়েছে, এই তালিকাটি প্রাথমিক আলোচনার ভিত্তিতে তৈরি। জোটের শরিকদের সঙ্গে চূড়ান্ত দরকষাকষি ও সমঝোতার ওপর ভিত্তি করে এতে কিছুটা পরিবর্তন আসতে পারে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, "ফ্যাসিবাদের পতন ঘটলেও জনগণের পূর্ণাঙ্গ আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি প্রয়োজন। সেই লক্ষ্যেই আমরা এই জোটে যুক্ত হয়েছি।"
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা





