🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
বাংলাদেশজাতীয়রাজনীতি

বিদ্রোহী কবির পাশেই চিরনিদ্রায় ‘বিপ্লবী’ ওসমান হাদি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শরিফ ওসমান বিন হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধির পাশে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাবি সিন্ডিকেটের এক জরুরি সভায় ‘বিপ্লবী’ হাদিকে জাতীয় কবির সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ প্লাজায় লাখো মানুষের জানাজা এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। প্রিয় নেতাকে বিদায় জানাতে সেখানে ঢল নামে লাখো মানুষের। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে ভিড় করতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অংশ নিলেন প্রধান উপদেষ্টাসহ শীর্ষ ব্যক্তিরা জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং তিন বাহিনীর প্রধানরা। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় শরিক হন।

ময়নাতদন্ত ও শেষ যাত্রা শনিবার বেলা পৌনে ১১টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে মরদেহ নেওয়া হয় সংসদ প্লাজায়। সেখান থেকে বিশেষ নিরাপত্তায় মরদেহ ঢাবি ক্যাম্পাসে আনা হয় এবং দাফন সম্পন্ন হয়।

স্মৃতিতে ১২ ডিসেম্বর গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুষ্কৃতকারীদের গুলিতে মাথায় আঘাত পান হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছায়।

#ওসমান হাদির দাফন#কাজী নজরুল ইসলাম সমাধি#সংসদ ভবন জানাজা#ড. মুহাম্মদ ইউনূস#ইনকিলাব মঞ্চ#ঢাকা বিশ্ববিদ্যালয়#Osman Hadi Burial#Kazi Nazrul Grave#Chief Advisor BD#Dhaka News#Osman Hadi Janaza.#ঢাবি-ক্যাম্পাস

প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...