🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
বাংলাদেশ

মর্মান্তিক: ওমরাহ করতে গিয়ে সৌদিতে প্রাণ গেল বাংলাদেশি কিশোরীর

পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ার আনন্দ ভ্রমণ মুহূর্তেই রূপ নিল বিষাদে। সংযুক্ত আরব আমিরাত থেকে সপরিবারে সড়কপথে সৌদি আরবে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রিপা নামের ১৪ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তার পরিবারের অন্য সদস্যরা।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই দুর্ঘটনা ঘটে। তবে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি বাংলাদেশে জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিচয় ও ঘটনার বিবরণ নিহত রিপার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডে। তার বাবা মুহাম্মদ আইয়ুব দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে ব্যবসা করেন এবং সেখানেই পরিবার নিয়ে বসবাস করেন।

নিহতের চাচা মুহাম্মদ আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শনিবার মুহাম্মদ আইয়ুব স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের গাড়িতে করে আমিরাত থেকে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রিয়াদে পৌঁছালে তাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই কিশোরী রিপার মৃত্যু হয়।

আহতদের অবস্থা দুর্ঘটনায় গাড়িতে থাকা পরিবারের অন্য সদস্যরাও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রবাসে এমন মর্মান্তিক মৃত্যুতে ফটিকছড়িতে তাদের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

#সৌদি আরব প্রবাস#সড়ক দুর্ঘটনা#ফটিকছড়ি সংবাদ#ওমরাহ যাত্রী নিহত#চট্টগ্রাম নিউজ#প্রবাসীদের খবর#আজকের খবর#Saudi Arabia Accident#Chattogram News

প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...