🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
জাতীয়

৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ: কোথায় ছিল উৎপত্তিস্থল?

বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। হঠাৎ ভূকম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। ভারতীয় ভূমিকম্প গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এবং ইউরোপিয়ান–মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার। অন্যদিকে আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর গণমাধ্যমকে জানান, তাদের রেকর্ড অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প, যার রিখটার স্কেলে মান ৪.১। এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রাত ১২টা ৫৫ মিনিটে অনেকেই কম্পন অনুভব করেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস (USGS) জানায়, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায়, গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার, এবং মাত্রা ছিল ৪ দশমিক ৯। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবারের সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে, যা হালকা শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। এরপর মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে আরও একটি ৪.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ফলে টানা তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হলো।
#ভূমিকম্প#বাংলাদেশ#ঢাকা#গাজীপুর#নরসিংদী#ভূমিকম্পের উৎপত্তিস্থল#৪.১ মাত্রার ভূমিকম্প#ভূমিকম্পের খবর

প্রতিবেদক

Md Manir Uddin

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...