🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
আন্তর্জাতিক

ব্রেকিং: ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ!

সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের জেরে এবার কঠোর সিদ্ধান্ত নিল ঢাকা। ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলা মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে দিল্লি হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চলমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এমন পাল্টা পদক্ষেপ নেওয়া হলো।

ভিসা বন্ধের কারণ ও প্রেক্ষাপট গত কয়েক দিন ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তার শঙ্কাই এই সিদ্ধান্তের মূল কারণ। এর আগে, ঢাকায় ভারতীয় দূতাবাস তাদের ভিসা কার্যক্রম সীমিত করে এবং চট্টগ্রাম মিশন থেকে অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে এবার বাংলাদেশও ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস স্থগিত করল।

দিল্লিতে হাইকমিশনে হামলার হুমকি গত শনিবার (২১ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ও হাইকমিশনারের বাসভবন এলাকায় একদল উগ্রবাদী বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে হাইকমিশনারকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল ঢাকা। নিরাপত্তা ঝুঁকির কারণেই ভিসা কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে চিকিৎসার জন্য বা ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসতে ইচ্ছুক ভারতীয় নাগরিকরা সাময়িক ভোগান্তিতে পড়বেন। তবে কবে নাগাদ এই কার্যক্রম পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

#বাংলাদেশ ভিসা#ইন্ডিয়া নিউজ#ভিসা বন্ধ#দিল্লি হাইকমিশন#আগরতলা মিশন#বাংলাদেশ-ভারত সম্পর্ক#কূটনৈতিক উত্তেজনা#ব্রেকিং নিউজ#Bangladesh Visa Suspension#India BD Relations#Bangladesh Visa#India BD News.

প্রতিবেদক

আন্তর্জাতিক ডেস্ক

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...