নির্বাচন ও দূতাবাসের নিরাপত্তা: কূটনীতিকদের জরুরি ব্রিফিংয়ে আশ্বস্ত করল সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে অবহিত করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের আশ্বস্ত করেন।
নিরাপত্তা ও নির্বাচনী প্রস্তুতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ে বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়। একই সঙ্গে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচন কমিশনের হালনাগাদ প্রস্তুতি সম্পর্কে কূটনীতিকদের ধারণা দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত। এই নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণও জানানো হয়েছে।
গুরুত্ব পেল ‘ভারতের আচরণ’ প্রসঙ্গ মাত্র ১০ মিনিটের এই সংক্ষিপ্ত ব্রিফিংয়ে দেশের সমসাময়িক পরিস্থিতির পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সাম্প্রতিক আচরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র সচিব বর্তমান প্রেক্ষাপট ও সরকারের অবস্থান কূটনীতিকদের কাছে স্পষ্ট করেন।
উপস্থিত ছিলেন যারা বেলা ৩টার দিকে শুরু হওয়া এই ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত বেশিরভাগ মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন। দুই-একটি ছাড়া প্রায় সব দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানরা এতে যোগ দেন।
প্রতিবেদক
Md Arif Mainuddin





