🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
বাংলাদেশরাজনীতিজাতীয়

চট্টগ্রামে হাদির গায়েবানা জানাজা, প্রতিবাদে উত্তাল রাজপথ

জুলাই অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে চট্টগ্রামে বিশাল গায়েবানা জানাজা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ঐতিহাসিক লালদীঘি ময়দানে সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

নেতৃত্বে যারা ছিলেন জানাজা ও সমাবেশে নেতৃত্ব দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনুল কাইয়ুম জিহাদ এবং ‘জুলাই ঐক্য’ সংগঠনের আহ্বায়ক আবরার হাসান রিয়াদ। এ সময় সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণমিছিল ও বিক্ষোভ গায়েবানা জানাজা শেষে লালদীঘি ময়দান থেকে এক বিশাল গণমিছিল বের করা হয়। সর্বস্তরের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার দাবি করেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চট্টগ্রামের রাজপথ।

#ওসমান হাদি#গায়েবানা জানাজা#চট্টগ্রাম নিউজ#লালদীঘি ময়দান#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন#জুলাই ঐক্য#আবরার হাসান রিয়াদ#ইবনুল কাইয়ুম জিহাদ#Osman Hadi Janaza#Chittagong News#July Oikko#Laldighi

প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...