ইতিহাসের সর্বোচ্চ! আজ থেকে স্বর্ণের ভরি কত? জানুন ভ্যাটসহ হিসাব

সবশেষ সমন্বয়ে ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছে বাজুস। ফাইল ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দামে ফের অস্থিরতা। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বাড়ানো হলো মূল্যবান এই ধাতুর দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন ঘোষিত দাম আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে কার্যকর হয়েছে।
আজকের (২৯ ডিসেম্বর) নতুন মূল্যতালিকা বাজুসের নতুন নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের আজকের বাজার দর নিচে তুলে ধরা হলো:

ভ্যাট ও মজুরিসহ ক্রেতার খরচ কত?
বাজুসের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।
সে হিসেবে, আজ কেউ যদি এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের গহনা কিনতে চান, তবে তার মোট খরচ হবে:
মূল দাম: ২,২৯,৪৩১ টাকা
৫% ভ্যাট: ১১,৪৭১ টাকা (প্রায়)
৬% মজুরি: ১৩,৭৬৬ টাকা (প্রায়)
সর্বমোট খরচ: প্রায় ২,৫৪,৬৬৮ টাকা (ডিজাইনভেদে মজুরি কম-বেশি হতে পারে)।
বছরে ৯১ বার দাম সমন্বয়!
২০২৫ সালটি স্বর্ণের বাজারের জন্য একটি অস্থির বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯১ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৬৪ বার, আর কমেছে মাত্র ২৭ বার। গত বছর (২০২৪) এই সমন্বয়ের সংখ্যা ছিল ৬২ বার।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
রুপার বাজার স্থিতিশীল
স্বর্ণের দাম আকাশচুম্বী হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছে।
প্রতিবেদক
বাণিজ্য ডেস্ক



