ভারত সফর স্থগিত: নারীদের জন্য বিসিএল আয়োজন, হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে

চলতি মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভারত সফরে যাওয়ার কথা থাকলেও আপাতত তা স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ না হওয়ায় ফাঁকা সময়ে নারী ক্রিকেটারদের মাঠে রাখতে ‘বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ভারত সফরের বদলে বিসিএল বিসিবি সূত্রে জানা গেছে, ভারতের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি পোষাতে ঘরোয়া এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বদলেছে ফরম্যাট ও ভেন্যু সাধারণত বিসিএল বড় দৈর্ঘ্যের ম্যাচে হলেও এবার ফরম্যাটে পরিবর্তন আনা হয়েছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের কথা মাথায় রেখে এবারের বিসিএল অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
টুর্নামেন্টের সময়সূচি:
শুরুর তারিখ: ১৫ ডিসেম্বর।
ফাইনাল: ২৫ ডিসেম্বর।
ভেন্যু: রাজশাহী।
অংশগ্রহণকারী দল: ৪টি।
সময়কাল: ১৩ দিন।
বিসিবির এই উদ্যোগে ক্রিকেটাররা আন্তর্জাতিক সিরিজের অভাব কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন এবং বিশ্বকাপের বাছাইপর্বের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক





