🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
খেলা

জাতীয় দলে নেই, ফুটসাল ক্যাম্পে ফিরলেন সাবিনা-কৃষ্ণারা

জাতীয় ফুটবল দলে আপাতত জায়গা না হলেও ফুটবলের আঙিনায় ফিরেছেন সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ও তারকা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। তবে ঘাসের মাঠে নয়, এবার ইনডোর স্টেডিয়াম মাতাতে দেখা যাবে তাদের। আগামী জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠেয় সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সাবিনা, কৃষ্ণা, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়া।

ফুটসাল ক্যাম্প ও দল গঠন আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটসাল দল। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, ট্রায়ালে অংশ নেওয়া ৭০ জন ফুটবলারের মধ্য থেকে ২৫ জনকে নিয়ে এই ক্যাম্প শুরু হয়েছে। এদের মধ্য থেকেই চূড়ান্ত স্কোয়াডের জন্য সেরা ১৪ জন বেছে নেওয়া হবে।

ইমরানুর রহমান বলেন, ‘সাবিনা-মাসুরারা ট্রায়ালে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই ক্যাম্পে জায়গা করে নিয়েছে।’

ফুটসালে সাবিনার অভিজ্ঞতা ফুটসাল সাবিনার জন্য নতুন কিছু নয়। এর আগেও ২০১৮ সালে তার নেতৃত্বে থাইল্যান্ডে এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্ব খেলেছিল বাংলাদেশ। এছাড়া মালদ্বীপের ঘরোয়া ফুটসাল লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই গোলমেশিনের।

পিটার বাটলার বিতর্ক ও বর্তমান অবস্থা চলতি বছরের ৩০ জানুয়ারি জাতীয় দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন সাবিনাসহ ১৮ জন ফুটবলার। সেই ১৮ জনের অনেকেই জাতীয় দলে ফিরলেও, ফেরা হয়নি সাবিনা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়ার। মূল দলের বাইরে থাকা এই চার তারকা এবার ফুটসালের মাধ্যমে আবারও দেশের জাসিতে মাঠে নামার অপেক্ষায়।

#সাবিনা খাতুন#বাংলাদেশ নারী ফুটবল#ফুটসাল দল#কৃষ্ণা রানী সরকার#বাফুফে#সাফ ফুটসাল#মাসুরা পারভীন#Sabina Khatun#Bangladesh Women's Futsal#SAFF Futsal 2026#BFF News#BD Football

প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...